প্রেমিক পাচ্ছেন না শ্রীলেখা!
দি নিউজ লায়ন ; সবে শহর কলকাতায় হামাগুড়ি দিতে শুরু করেছে শীতের আমেজ। তবে সেই অর্থে শীতের কামড় এখনও শুরু না হলেও গয় কয়েকদিন ধরেই কুয়াশামাখা সকালে শীতের আমেজটা বেশ উপভোগ করা যাচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠে কুয়াশামাখা শীতের ই আবহাওয়াটাই রীতিমতো রোমান্টিক করে তুলেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
সম্প্রতি শ্রীলেখা সেকথাই জানালেন সামাজিক মাধ্যমের পোষ্টে। লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে তাঁর আলস্য জড়ানো মন প্রেম করতে চাইছে। তবে প্রেমিক খুঁজে পাচ্ছি না।
দ্বিধা না করে সোজাসাপটা বলেই ফেললেন শ্রীলেখা। সকালবেলা ঘুম ভেঙে ওঠার পর আড়মোড়া ভাঙতে ভাঙতেই নিজের নো-মেকআপ লুকের একটি ছবি তুলে পোস্ট করেছেন অভিনেত্রী। লিখেছেন, ''এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে। কিন্তু প্রেমিক পাচ্ছি না, সবই কপাল।''

Post a Comment